সরাসরি কভারেজ

 

সরাসরি কভারেজ

  1. নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

    জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটির নাম রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)। দলের একাধিক সূত্র বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।

    দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘন্টাব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের জন্য নাম চূড়ান্ত করেছে বলে বৈঠকের একাধিক সূত্র বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে।

    'চিফ অর্গানাইজার' বা প্রধান সমন্বয়ক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন দলের দক্ষিনাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

    তবে, যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

  2. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের দুঃখপ্রকাশ

    নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার।

    আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দুঃখপ্রকাশ করেন তিনি।

    মি. মজুমদার বলেন, “গতকাল মধুর ক্যান্টিনে ছাত্র সংগঠনের ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছিল। সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোনোভাবে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই না।”

    মি. মজুমদার দাবি করেন বিশেষ করে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে।

    “আমি কমিটি ঘোষণার আগেই এ পরিস্থিতি করা হয়। দুঃখজনক হলেও সত্য কালকে সেটি (কমিটি) আমরা প্রকাশ করতে পারিনি। এখানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে সেই লক্ষ্যে আমাদের ছাত্র সংগঠন কাজ করবে।”

    তিনি জানান সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতামত, আলোচনার ভিত্তিতে কমিটি করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোসহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুড়বৃত্তিক ছাত্র সংগঠন চায় না।

    মি. মজুমদার বলেন, “আমরা সিদ্ধান্ত নেই এ ছাত্র সংগঠনটি কখনোই লেজুড়বৃত্তি করবে না। একইসাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করবে।”

    সংগঠনের ছাত্র নেতাদের বয়স সম্পর্কে তিনি বলেন, “অনেক ছাত্র সংগঠনে বয়স নিয়ে প্রশ্ন আছে, অছাত্র হয়েও তারা সংগঠন করে। সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেই। আমাদের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।”

    এছাড়া বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখার কমিটিতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তির সময় থেকে শুরু করে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসবেন বলে জানিয়েছেন মি. মজুমদার।

    পরে তিনি কমিটির নামের তালিকা ঘোষণা করেন। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের নামও ঘোষণা করেন তিনি।

No comments:

Post a Comment

সরাসরি কভারেজ

  সরাসরি কভারেজ ৪৪ মিনিট আগে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে? জুলাই গণঅভ্যুত্থানে নেতৃ্ত্ব দেয়া শিক্ষার্থীদের নেতৃত্...